❖ পাণ্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ ❖
আমরা পাণ্ডবেশ্বর নামুপাড়া অধিবাসীবৃন্দ। প্রতিবছর নববর্ষের মঙ্গল শোভাযাত্রা ও মিষ্টিমুখের পর থেকেই শুরু হয়ে যায় আমাদের একটাই আলোচনা - কবে আসবে দুর্গাপুজো? এবারের থিম কী হবে? কী কী অনুষ্ঠান থাকবে? বিশেষ করে আমাদের মা-বোনেদের মধ্যে এই নিয়ে উৎসাহ ও জিজ্ঞাসা থাকে সবচেয়ে বেশি।
প্রতিবছরের মতো এবারও আমাদের দুর্গাপুজোর সংকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো খুঁটিপুজোর মাধ্যমে। আমাদের ১০ম বর্ষে পদার্পণ হতে চলেছে, শুভ রথযাত্রার পুণ্য তিথিতেই আমরা উদযাপন করি এই বিশেষ দিনটি।
এবারের খুঁটিপুজো অনুষ্ঠান ছিল আমাদের কাছে অত্যন্ত গর্বের। এই শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারি মহাশয়। তাঁর উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তোলে। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অসংখ্য মানুষের ঢল, যাঁদের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের ১০ম বর্ষের পুজো আজ এই জায়গায় পৌঁছেছে।
মায়ের আশীর্বাদে আমাদের ১০ম বর্ষের পুজো সকলের সহযোগিতায় আরও বড় ও সুন্দর হয়ে উঠুক, এই কামনা।