পূজা নির্ঘণ্ট ১৪৩৩ (ইং - ২০২৬)
✤ শ্রীশ্রী দুর্গা মহাষষ্ঠী ✤
২৮শে আশ্বিন ১৪৩৩ সন (ইং ১৬ই অক্টোবর ২০২৬) শুক্রবার, পূর্ব্বাহ্ন ঘ ৯।২৮ । মহাষষ্ঠী রাত্রি ঘ ৩৷৪৭ পর্য্যন্ত। শ্রীশ্রীদুর্গাষষ্ঠী ৷ পূর্ব্বাহ্ন মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিব ঘ ৮৷৩০ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে দেবীর আমন্ত্রন ও অধিবাস।
✤ শ্রীশ্রী দুর্গা মহাসপ্তমী ✤
২৯শে আশ্বিন ১৪৩৩ সন (ইং ১৭ই অক্টোবর ২০২৬) শনিবার, পূর্ব্বাহ্ন ঘ ৯৷২৮।সপ্তমী অহোরাত্র। শ্রীশ্রীশারদীয়া দুর্গাপূজা ৷পূর্ব্বাহ্ন মধ্যে দ্যাত্মক-চরলগ্নে ও চরনবাংশে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্হাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা প্রশস্তা। ঘোটকে আগমন। ফল - ছত্রভঙ্গ। রাত্রি ঘ ১১।৪ গতে ১১।৫২ ৩০শে আশ্বিন ১৪৩৩ সন (ইং ১৮ই অক্টোবর ২০২৬) রবিবার, পূর্ব্বাহ্ন ঘ ৯৷২৮ ৷ সপ্তমী প্রাতঃ ঘ ৫৷৫৩ পর্যন্ত্য।প্রাতঃ ঘ ৫।৫৩ মধ্যে শ্রীশ্রী শারদীয়া দূর্গাদেবীর শুক্লা সপ্তমীবিহিত অধিক পূজা প্রশস্তা।রাত্রি ঘ ১০৷৫৯ গতে১১৷৪৭ মধ্যে দেবীর অর্দ্ধরাত্রবিহিতপূজা।
✤ শ্রীশ্রী দুর্গা মহাষ্টমী ✤
১লা কার্ত্তিক ১৪৩৩ সন (ইং ১৯শে অক্টোবর ২০২৬) সোমবার। পূর্ব্বাহ্ন ঘ ৯৷২৮ । মহাষ্টমী দিবা ঘ ৭৷৫০ মধ্যে কিন্তু সন্ধিপূজানুরোধে দিবা ঘ ৭৷২৬ মধ্যে কিন্তু কালবেলানুরোধে দিব ঘ ৭৷৫ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ, কেবল মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা প্রশস্তা। বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস৷
সন্ধিপূজা -দিবা ঘ ৭৷২৬ গতে ঘ ৮৷১৪ মধ্যে সন্ধিপূজা। দিবা ঘ ৭|২১ গতে সন্ধিপূজারম্ভ।দিবা ঘ ৭|৫০ গতে বলিদান। দিবা ঘ ৮|১৪ মধ্যে সন্ধিপূজা সমাপন।
✤ শ্রীশ্রী দুর্গা মহানবমী ✤
২রা কার্ত্তিক ১৪৩৩ সন (ইং ২০শে অক্টোবর ২০২৬) মঙ্গলবার, পূর্ব্বাহ্ন ঘ ৯৷২৮ । মহানবমী দিবা ঘ ৯।৩১ পর্য্যন্ত। পূর্ব্বাহ্ন মধ্যে (কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭৷৫ মধ্যে পুনঃ দিবা ঘ ৮৷৩১ গতে পূর্ব্বাহ্ন মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমীবিহিত পূজা প্রশস্তা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপন। পূর্ব্বাহ্ন মধ্যে বীরাষ্টমীর ও মহাষ্টমীর ব্রতের পারণ।
✤ শ্রীশ্রী দুর্গা বিজয়াদশমী ✤
৩রা কার্ত্তিক ১৪৩৩ সন (ইং ২১শে অক্টোবর ২০২৬) বুধবার ,পূর্ব্বাহ্ন মধ্যে দিবা ঘ ৯৷২৮ পর্য্যন্ত।পূর্ব্বাহ্ন মধ্যে চরলগ্নে ও চরনবাংশে কিন্তু কালবেলানুরোধে দিবা ঘ ৮৷৩১ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জ্জন প্রশস্তা।দেবীর নৌকায় গমন।ফল -শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি। কুলাচারানুসারে বিসর্জ্জনান্তে অপরাজিতা পূজা।বিজয়াদশমীকৃত্য।
দেবীর ঘোটকে আগমন। ফল - ছত্রভঙ্গ।
দেবীর নৌকায় গমন। ফল - শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধি।
★•.•´¯`•.•★ ✿ ★•.•´¯`•.•★